নরসিংদীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী প্রিতম সরকার, ৩ দিনেও মেলেনি খোঁজ

প্রকাশিত:

নরসিংদী সদর উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে। গত ৭ জুন ২০২৬ তারিখ সন্ধ্যায় প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে ওই শিক্ষার্থীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।

নিখোঁজ শিক্ষার্থীর নাম প্রিতম সরকার (১৬)। তিনি নরসিংদী সদর উপজেলার পুরান থানার ঘাট এলাকার টেকপাড়া গ্রামের নিতাই সরকারের একমাত্র ছেলে এবং এসএসসি পরীক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বাসা থেকে বের হন প্রিতম সরকার। এরপর নির্ধারিত সময় পার হলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। সন্তানের খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি যদি প্রিতম সরকারের সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

নিখোঁজ ব্যক্তির তথ্য:
নাম: প্রিতম সরকার
পিতা: নিতাই সরকার
ঠিকানা: টেকপাড়া, পুরান থানার ঘাট, নরসিংদী সদর
পরিচয়: এসএসসি পরীক্ষার্থী

যোগাযোগ:
মোবাইল: 01609-272420

পরিবারের সদস্যরা সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে দ্রুত সন্ধান পেতে সহায়তা করার জন্য।

✓ কপি হয়েছে